কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, লক্ষ টাকা জরিমানা
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ।
কটিয়াদী, বাজিতপুর ও হোসেনপুর উপজেলায় নিরাপদ খাদ্য আইনে সামারী ট্রায়ালের মাধ্যমে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কে নগদ অর্থদন্ড প্রদান করেন।
২৬ জুলাই ২০২৫ খ্রি. (শনিবার) সকালে বিচারিক আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ( ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ) সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া সামারী ট্রায়ালের মাধ্যমে এ আদালত পরিচালনা করেন। নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আইনে ভ্রাম্যমান এ আদালত টি দুটি উপজেলায় পরিচালনা করা হয়। উক্ত আদালত কটিয়াদী উপজেলার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার হাজী ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মোড়কে অগ্রীম উৎপাদনের তারিখ প্রদান এবং নিবন্ধন ব্যতীত পন্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড; একই এলাকার রূপালী বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিদর্শনে অসহযোগিতা ও বিভিন্ন নিবন্ধন না থাকায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজারে অবস্থিত হাবীব বেকারীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং একই এলাকার অলিউল্লাহ স্টোরকে খাদ্যপণ্য এবং ডিজেল একত্রে সংরক্ষণ করার দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
সরারচর হালিমপুর এলাকার শামীম বেকারীতে অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে এবং অননুমোদিত খাবার রঙ ব্যবহারের দায়ে নিয়মিতব মামলার প্রক্রিয়া করণ সহ এবং ভ্রাম্যমান আদালত দেখে বেকারীর মালিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ এর প্রক্রিয়া চলছে।
হোসেনপুর উপজেলার হোসেনপুর বাজারে অবস্থিত ময়নামতি রেস্টুরেন্টকে পরিদর্শনে অসহযোগিতা এবং ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই এলাকার শাহী মহল রেস্তোরাঁকে ফ্রিজে বাসি মুরগীর মাংস সংরক্ষণে ও বিভিন্ন অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড; কূলেশ্বরী মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিভিন্ন অপরাধে ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় করা হয়।
আদালত পরিচালনা কালে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। র্যাব সহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের চৌকস দল আদালত পরিচালনায় সর্বোচ্চ নিরপওা ও শৃংখলা রক্ষা করেন।
What's Your Reaction?