মেলান্দহে মিথ্যা মামলা,অপপ্রচার ও নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন 

Jun 8, 2026 - 16:05
 0  97
মেলান্দহে মিথ্যা মামলা,অপপ্রচার ও নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন 

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের কয়েকটি নিরীহ পরিবারের ওপর হয়রানি, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ এবং অনলাইনে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে খাসিমারা ও নলছিয়া এলাকার স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শেরপুরে কর্মরত ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদ পিংকনের সহযোগিতায় স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে নিরীহ পরিবারগুলোর উপর হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এ সময় তারা স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পরিচয়ধারী মিজানুর রহমান (মাজেদ), তাজোল ইসলাম, সোলাইমান, ডা. সাঈদ এবং আব্দুল হালিম সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, জমি দখল, মিথ্যা মামলা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তোলেন।

বক্তারা আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমান মাজেদ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

মেহেদী হাসান 
জামালপুর। 
০৮-০৬-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow