শ্রমিকের অধিকার ও নিরাপত্তায় জোর, কিশোরগঞ্জে মহান মে দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (১ মে ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দিবসের মূল প্রতিপাদ্য " সুস্হ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত " ও " মনো সামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্ম পরিবেশ গড়ি " তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার দাবি তুলে ধরেন। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মিজাবে রহমত। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহিত সরকার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা শ্রম দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জামায়াত জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, এনসিপি নেতা আকরাম হোসেন, জাতীয় যুব শক্তির মোঃ মাহফুজুর রহমান, শ্রমিকনেতা এবি ছিদ্দিক ও মোঃ বাছির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। “দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব" —বক্তারা এ কথা বলেন। তারা আরও বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি জরুরি। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং তরুণ যুব গোষ্ঠী, সাধারণ জনগণ এবং স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
 ছবির ক্যাপশন:
What's Your Reaction?