জামালপুরে বৃত্তি পরীক্ষায় শীর্ষে প্রচেষ্টা কোচিং সেন্টারের শিক্ষার্থীরা

Feb 27, 2026 - 19:18
 0  37
জামালপুরে বৃত্তি পরীক্ষায় শীর্ষে প্রচেষ্টা কোচিং সেন্টারের শিক্ষার্থীরা

জামালপুর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত প্রচেষ্টা কোচিং সেন্টার আবারও প্রমাণ করল, নিয়মিত চর্চা ও সঠিক দিকনির্দেশনাই সাফল্যের মূল ভিত্তি। “চর্চাই সাফল্যের চাবিকাঠি” এই শ্লোগানকে ধারণ করে ২০০১ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০২৫ সালের জুন মাসে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে।

এবারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে প্রচেষ্টা কোচিং সেন্টারের শিক্ষার্থী দীপাঞ্জর ধর কাব্য। এছাড়া জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম স্থান ও জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে জীম। সব মিলিয়ে ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২০ জন বৃত্তি লাভ করেছে, যা এলাকায় শিক্ষাঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, “শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর পড়াশোনার বাইরে এনে নিয়মিত অনুশীলন ও ধারণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে আসছি। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, একজন আত্মবিশ্বাসী ও নৈতিক শিক্ষার্থী তৈরি করা। এবারের ফলাফল আমাদের সেই প্রচেষ্টারই স্বীকৃতি।”

জেলায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী দীপাঞ্জর ধর কাব্য তার অনুভূতি প্রকাশ করে জানায়, “স্যারদের নিয়মিত পরীক্ষা, মডেল টেস্ট আর ভুল ধরিয়ে দেওয়ার পদ্ধতি আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। পরিবার আর প্রচেষ্টা কোচিং সেন্টারের শিক্ষকদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।”

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম হওয়া জীম বলেন , “কোচিং সেন্টারে প্রতিদিনের চর্চা আর আলাদা করে দুর্বল বিষয়গুলো দেখিয়ে দেওয়ার কারণে আমি ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সামনে আরও ভালো করার চেষ্টা থাকবে।”

একজন অভিভাবক বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা শুধু ভালো ফল করুক তা নয়, ভালো মানুষও হোক। প্রচেষ্টা কোচিং সেন্টার পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্ব দেয়, যা আমাদের সন্তুষ্ট করেছে।”

আরেক অভিভাবক জানান, “১৫৩ জনের মধ্যে ১২০ জন বৃত্তি পাওয়া সত্যিই গর্বের বিষয়। এতে বোঝা যায় এখানে পরিকল্পিতভাবে পড়ানো হয়।”

শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয় সচেতন মহলও। তাদের মতে, এমন ফলাফল জামালপুরের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করবে।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে শিক্ষাসেবা দিয়ে আসা প্রচেষ্টা কোচিং সেন্টার আবারও প্রমাণ করল, নিয়মিত চর্চা, সঠিক পরিকল্পনা এবং আন্তরিক প্রচেষ্টাই সাফল্যের আসল চাবিকাঠি।

মেহেদী হাসান
জামালপুর। 
২৭-০২-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow