কিশোরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

Jan 13, 2026 - 10:47
 0  11
কিশোরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সারওয়ার শাহ,কিশোরগন্জ প্রতিনিধি। 


কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। 


১২জানুয়ারি২০২৬ (সোমবার)  বেলা ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার নিজস্ব  অর্থায়নে "ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠন" এর সহায়তায় ২০০ শতাধিক অসহায় ও  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২নং ওয়ার্ড সভাপতি নূরুজ্জামান রাজন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন  সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, রশিদাবাদ ইউনিয়নের সহকারী সেক্রেটারি সোহেল আহমেদ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ মাসুদ মিয়া, পেশাজীবী ফোরামের সভাপতি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সোহেল মোড়ল, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ফারুক মিয়া এবং ভাটগাঁও সমাজকল্যান যুব সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow