সাভারে ১.২০০ গ্রাম গাঁজা ৩ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেফতার

Feb 15, 2026 - 12:42
 0  19
সাভারে ১.২০০ গ্রাম গাঁজা ৩ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেফতার

খলিল ,সাভার। 

 শনিবার বিকেল  আনুমানিক ৪:০৫ মিনিটের সময় সাভার মডেল থানাধীন রাজাঘাট থেকে ফুলজান, বিল্লাল ও রাশেদ নামে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । এসময় তাদেরকে তল্লাশি করে ১.২০০ গ্রাম গাঁজা ৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এবিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই আঃ মুত্তালিব সংগীয়  ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে  তাদেরকে ১.২০০ গ্রাম গাঁজা ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার  করে। এছাড়াও গ্রেফতারকৃত ঐ সকল আসামীদের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে। আসামীদের  বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow