সাবেক ভিপি নুর এমপি নির্বাচিত হওয়ায় মহিপুর প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়

Feb 15, 2026 - 16:39
 0  16
সাবেক ভিপি নুর এমপি নির্বাচিত হওয়ায় মহিপুর প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এরই ধারাবাহিকতায় মহিপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টায় মহিপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. বনি আমিন সিফাতের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাব সদস্য ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মাইনুদ্দিন আল আতিক।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ১১৩, পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর–এমপি। তিনি বলেন, ‘গণমানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ সময় তিনি উপকূলীয় অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মন্ত্রিত্ব পেলে এ খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. বনি আমিন সিফাত, মহিপুর থানা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. খলিলুর রহমান এবং যুব অধিকার পরিষদের থানা সভাপতি মো. সিদ্দিকুর রহমান। 

বক্তারা বলেন, ‘এই বিজয় কোনো ব্যক্তির নয়; এটি গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বিজয়। জনগণের ভোট ও সমর্থনের মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’ তারা সংসদ সদস্য নুরুল হক নুরকে মন্ত্রিসভায় স্থান পাবার আশা ব্যক্ত করে তাঁর সফলতা কামনা করেন এবং উপকূলীয় অঞ্চলের উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিপুর থানা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. মোয়াজ্জেম, যুগ্ম সদস্য সচিব হাওলাদার মো. দেলোয়ার হোসেন, ডালবুগঞ্জ ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন গাজীসহ স্থানীয় গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় মহিপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন এবং আগামীর উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow