ইউনিয়ন বিএনপি' র সভায় বক্তব্য দেয়া নিয়ে উওেজনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাংবাদিকদের সভা বর্জন

Feb 7, 2026 - 22:07
 0  24
ইউনিয়ন বিএনপি' র সভায় বক্তব্য দেয়া নিয়ে উওেজনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাংবাদিকদের সভা বর্জন

কিশোরগঞ্জ প্রতিনিধি 

হোসেনপুরের সিদলা ইউনিয়ন বিএনপি'র সভায় বক্তব্যের সুযোগ বন্চিত নেতার হাতে  সাংবাদিকরা হেনস্হার শিকার হলে সাংবাদিকরা সভা বর্জন করেন। প্রধান অতিথি সভা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সভা ভেংগে দিয়ে দু' পক্ষের মধ্যে উওেজনার মধ্যে সভাস্হল ত্যাগ করেন। 
৭ ফেব্রুয়ারী ২০২৬ ( শনিবার) বিকালে হোসেনপুরের ধূলিহরস্হ এলাকায় সিদলা ইউনিয়ন বিএনপি আয়োজিত কিশোরগঞ্জ ১ আসনের ধানের শীষ প্রতীকের সংসদসদস্য প্রার্থী মাজহারুল ইসলাম এর নির্বাচনী বৈঠকে এ ঘটনা টি ঘটে।  
ইউনিয়ন বিএনপির' সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক জহিরুল ইসলাম মবিন। সভায় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক যথাক্রমে এড. মন্জুরুলহক জুয়েল, এড. মনিরুল হক রাজন, এড. মোস্তাফিজুর রহমান টুটুল, এ আই খান শিপলু, ফরিদ আহম্মেদ। ৮ জনের বক্তব্য লাইভ ভিডিও ধারণ করার একপর্যায়ে ফরিদ আহম্মেদ ও সাহেবের চর গ্রামের বোরহান উদ্দিন অহেতুক কারণে সভাস্হলে হট্টগোল শুরুকরে দিয়ে সাংবাদিক দের ক্যামেরা ফেলে দিয়ে শারীরিক লান্ছিত করার চেষ্টা করে। এ সময় নারী সাংবাদিক সহ অন্যান্যরা অপ্রীতকর ঘটনা এড়াতে সভাস্হল ত্যাগ করেন। প্রধান অতিথি পরে অনভিপ্রেত  ঘটনায় যদিও দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের তার বাসায় যাওয়ার দাওয়াত দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow