একটি শক্তি নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র করছে-- এড. শাহ ওয়ারেছ আলী মামুন

Nov 8, 2025 - 23:58
 0  46
একটি শক্তি নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র করছে-- এড. শাহ ওয়ারেছ আলী মামুন

ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা চাই আগামী ২৬ সালের ফেব্রুয়ারী মাসেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্ত আমরা দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি, এই বাংলাদেশের একটি শক্তি নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র করছে। এখনো বাংলাদেশের অনেকেই শঙ্কিত আগামী ২৬ সালের ফেব্রুয়ারী মাসে নির্বাচন হবে কি না। কারণ একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে প্রতিদিন নতুন নতুন কথা বলছে। তিনি আরও বলেন, সবার আগে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি। কারণ ১৭ বছর আওয়ামী লীগ দ্বারা গুম খুনের নির্যাতনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাই আগামী নির্বাচন যদি কোন অপশক্তির কাছে যদি বানচাল হয় তাহলে আওয়ামী লীগের আমলে যে খেসারত দেওয়া হয়েছে, তার চেয়ে বড় খেসারত দিতে হবে। তাই আমরা আওয়ামী লীগের বিচার চাই, সেই সাথে নির্বাচনও চাই। শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় বগাবাইদ বোর্ডঘর বাজারে ১১ নং ওয়ার্ড উত্তর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাই নাই বলেই ৫ আগষ্টের পর কারও ক্ষতিও হয় নাই ।কিন্ত আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে এই এলাকায় কোন আওয়ামী লীগের নেতাকর্মী চোখ তুলে তাকানোর চেষ্টা করলে, তাহলে তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে। আওয়ামী লীগের বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম করার সুযোগ নেই। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক মো: খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা ওলামা দলের আহবায়ক গোলাম রাব্বানী, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ,১১ নং ওয়ার্ড ঊত্তর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মন্ডল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিপুল। এসময় ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেহেদী হাসান জামালপুর। ০৮-১১-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow