সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবকে সংবর্ধনা
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার রাতে তুফান কনভেনশন সেন্টারের (লেকভিউ) পদ্মা হলে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, সহ-সভাপতি তৈয়েব হাসান বাবু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, মাস্টার আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি , সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম এবং অধ্যাপক মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাহবুবুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন ও সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলার নাগরিক সেবার উন্নয়নে ৩৩ দফা দাবি সম্বলিত লিফলেট সংবর্ধিত অতিথিসহ সকল অতিথিদের হাতে তুলে দেয়া হয়।### ১২.০৮.২৬
What's Your Reaction?