​ঘাটাইল উপজেলা যুবলীগের সভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে কফিলুর রহমান ভুটান

May 23, 2026 - 23:58
 0  25
​ঘাটাইল উপজেলা যুবলীগের সভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে কফিলুর রহমান ভুটান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৩ মে, ২০২৬ ​ঘাটাইল: সুসময়ে ক্ষমতার দাপট দেখিয়ে কখনো অন্যায়ের রাজনীতি করেননি, দলের নাম ভাঙিয়ে হাসিল করেননি কোনো ব্যক্তিস্বার্থ। রাজনীতিকে ব্যবহার করে কখনো টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য, ভূমি দখল কিংবা কোনো ধরনের দালালির হাতিয়ার হিসেবে কাজ করেননি তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় সততা, ত্যাগ ও আদর্শকে বুকে ধারণ করে সবসময় দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। ​আজও দলের এই কঠিন সময়ে তিনি আবারও সংগঠনের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দল ও সংগঠনকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন। একজন ক্লিন ইমেজের, সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে তিনি আজ তৃণমূলের আস্থা ও ভালোবাসার প্রতীক। ​তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, এমন আদর্শিক, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্বই পারে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে। দলের এই দুঃসময়ে এমন সাহসী ও গ্রহণযোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই আগামী কমিটিতে কফিলুর রহমান ভুটানকেই ঘাটাইল উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চান সর্বস্তরের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow