জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরে খতমে কোরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী শোক দিবস কর্মসূচির অংশ হিসেবে রবিবার সন্ধায় জামালপুর জেলা যুবদল শহরের বাগেরহাটা মোড় সংলগ্ন এই দোয়া মাহফিলের আয়োজন করে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন,জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা যুব দলের সদস্য ইমরান কায়সার, সদস্য জাকির হোসেন জনি, সদস্য মাহমুদুল হাসান ইলি,সদস্য সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবীবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব৷ এসময় বিশেষ দোয়া পরিচালনা করেন, কাচারীপাড়া বটতলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি বুরহান উদ্দীন। মেহেদী হাসান জামালপুর। ০৪-০১-২০২৬
What's Your Reaction?