বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

May 22, 2025 - 21:46
 0  162
বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা

নুর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। 

আগামী ২৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিভাগীয় সমাবেশ  সফল করার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে এক প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।

২২-মে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা করা  হয়।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন- এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা- এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,

প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি  খন্দকার রাশেদুল আলম রাশেদ। বক্তৃতা করেন,  গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, টাঙ্গাইল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, গোপালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান জসিম, যুগ্ম আহবায়ক মহির উদ্দিন মহির, পৌর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, স্বেচ্চাসেবক দলের  সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow