জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক শাহীনুর ইসলাম—রিক্সা ভ্যান অটো চালক দলের নেতৃত্বে নতুন গতি

Dec 4, 2025 - 19:23
 0  26
জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক শাহীনুর ইসলাম—রিক্সা ভ্যান অটো চালক দলের নেতৃত্বে নতুন গতি

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রির চর গ্রামের সন্তান শাহীনুর ইসলাম আজ বিএনপি ঘরানার শ্রমিক আন্দোলনের একটি পরিচিত নাম। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন-অত্যাচারের কারণে নিজের জন্মভূমিতে টিকে থাকা যখন কঠিন হয়ে উঠেছিল, তখনই জীবন ও নিরাপত্তার তাগিদে তিনি পাড়ি জমান রাজধানী ঢাকায়। খিলগাঁও এলাকায় বসবাস শুরু করলেও থেমে থাকেনি নিজের রাজনৈতিক চেতনা ও অধিকার আদায়ের লড়াই।

ঢাকায় রিক্সা চালকদের নিয়ে সংগঠিত হতে শুরু করেন তিনি। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নিজেকে সক্রিয় করেন। সংগঠনের প্রতি নিবেদন, সাহস ও নেতৃত্বগুণের কারণেই পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল জামালপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

গত বছর ২৮ জুলাই ঢাকার টিএসসি মোড়ে সরকারবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন শাহীনুর ইসলাম। তীব্র যন্ত্রণায় যখন ছটফট করছিলেন ঠিক তখন ফ্যাসিস্ট সরকারের পাষাণ কিছু পুলিশ সদস্য আহত অবস্থায় তাকে আটক করে নিয়ে যায় । পরে পল্টন থানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার উদ্যোগে ও অক্লান্ত প্রচেষ্টায় তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

রাজনৈতিক প্রতিশোধ, হামলা-গ্রেপ্তার, গুলিবিদ্ধ হওয়া—প্রতিটি ধাপ পার হয়েও শাহীনুর ইসলাম নিজের অবস্থান থেকে সরেননি। বরং আরও শক্ত হয়ে ফিরে এসেছেন। 

তার মতে—এই দেশের শ্রমজীবী মানুষই জাতীয়তাবাদী আন্দোলনের মেরুদণ্ড। তাদের অধিকার রক্ষা ও সংগঠিত করাই আমার লক্ষ্য।

বর্তমানে জেলার হাজারো রিক্সা ভ্যান ও অটো চালক তার নেতৃত্বে সংগঠিত হচ্ছেন। তাদের দাবি-দাওয়া, নিরাপত্তা, জীবিকা ও অধিকার নিয়ে শাহীনুর ইসলাম নিয়মিত কাজ করে যাচ্ছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। জেলা জুড়ে রিক্সা ভ্যান ও অটো চালকদের সংগঠিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থে আরও কার্যকর আন্দোলন গড়ে তুলতে সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শাহীনুর ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই সাহস ও আত্মত্যাগ নিয়েই আমি কাজ করে যেতে চাই। বিএনপির গণতান্ত্রিক আদর্শে আস্থা রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান করব।

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খন্দকার আহসানুজ্জামান রুমেল বলেন, শাহীনুর ইসলাম আমাদের জেলার শ্রমজীবী মানুষের আন্দোলনে এক উজ্জ্বল উদাহরণ। ব্যক্তিগত জীবন থেকে রাজপথ—সব জায়গায় তিনি যে নির্যাতন, বাধা ও অন্যায়ের মুখোমুখি হয়েছেন। জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন সময় তিনি যেসব ঝুঁকি নিয়েছেন এবং শ্রমিকদের অধিকার আদায়ের প্রশ্নে যেভাবে আপসহীন থেকেছেন—তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। জামালপুর রিক্সা ভ্যান ও অটো চালকদের সংগঠিত করতে তার যে ভূমিকা, তা শুধু একটি সংগঠনের সীমানায় আটকে নেই—এটি জেলার শ্রমজীবী মানুষের সামগ্রিক মুক্তি ও ন্যায়বিচারের সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্ব শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং সামনের দিনগুলোতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ব্যক্তিগত জীবন থেকে রাজপথ—সব জায়গায় নির্যাতন, বাধা আর সংগ্রামের মধ্য দিয়েই উঠে এসেছেন শাহীনুর ইসলাম। শ্রমিক সংগঠনের নেতৃত্বে তার এই দৃঢ় উপস্থিতি বিএনপির আন্দোলনে নতুন গতি আনবে বলে মনে করছেন তার সমর্থক ও সহযোদ্ধারা।

মেহেদী হাসান 
জামালপুর। 
০৪-১২-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow