জনপ্রিয়তায় এগিয়ে অধ্যক্ষ আবুল বশার হেলালী
নিজস্ব প্রতিনিধি ভোলা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চর মানিকা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণ আইচা রব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও চর মানিকা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বশার হেলালী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে তিনি ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে তাঁর সততা, নৈতিকতা ও নেতৃত্বগুণ সাধারণ মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আগামী নির্বাচনে একজন সৎ, যোগ্য, শিক্ষিত ও জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। সেই বিবেচনায় অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন অধ্যক্ষ আবুল বশার হেলালী। স্থানীয় সচেতন মহল মনে করে, চর মানিকার শিক্ষা, অবকাঠামো, সামাজিক সম্প্রীতি, মাদক প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়নে তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাঁর দীর্ঘ সামাজিক সম্পৃক্ততা এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে একজন গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জনসেবার মানসিকতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সামাজিক গ্রহণযোগ্যতার কারণে আবুল বশার হেলালী আগামী নির্বাচনে একজন শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন। জনগণের প্রত্যাশা—সততা, যোগ্যতা ও জনসেবার প্রতীক অধ্যক্ষ মোঃ আবুল বশার হেলালীকে আগামী চর মানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
What's Your Reaction?