কিশোরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Jun 29, 2026 - 18:59
 0  8
কিশোরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা সদরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধিত প্রতিষ্ঠান সংযোগ যুব গণপাঠাগার আর্কাইভস্ ও বিজ্ঞান ক্লাব-এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কিশোরগঞ্জের আলহাজ সামছুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী মিনি বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল, "বিজ্ঞান হোক জ্ঞান ও উদ্ভাবনের হাতিয়ার, বিশ্ব শান্তি ও আত্মোন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি।"

প্রতিযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন, দেয়ালিকা এবং কুইজ—এই তিনটি বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে মোট ২৭ জন প্রতিযোগীর মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফজলুল হক, মারজিয়া খাতুন, মনিকা পাল, রুমা রানী সাহা, শামিমা আক্তার নিশি ও সানজিদা আক্তার।

বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনা। অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক বক্তব্য রাখেন সংযোগ যুব গণপাঠাগার আর্কাইভস্ ও বিজ্ঞান ক্লাবের পরিচালক শাহ মো. সারওয়ার জাহান।

এছাড়াও বক্তব্য দেন ফজলুল হক (হিরো), তাসলিমা আক্তার স্মৃতি, সাংবাদিক ফরহাদ হোসেন রাজ ও লিপি রাণী নিশি। স্বাগত বক্তব্য রাখেন কবিতা আক্তার।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী সাদমান মনির মুগ্ধ, দ্বিতীয় স্থান নবম শ্রেণির তানিম এবং তৃতীয় স্থান নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হন ১০ম শ্রেণির শিক্ষার্থী আনিছা ইবনাত মাইশা, দ্বিতীয় স্থান অর্জন করেন সামিয়া এবং তৃতীয় হন নবম শ্রেণির ধীরা।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রজেক্ট উদ্ভাবন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নবম শ্রেণির মো. জুনায়েদ, দ্বিতীয় হন মারিয়া ইসলাম আঁচল এবং তৃতীয় স্থান লাভ করেন ১০ম শ্রেণির অন্তর চন্দ্র দে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক কোরাস গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতেই এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow