কোনো অপশক্তি ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না: নুরুল আমিন চেয়ারম্যান
বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধিঃচট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, ধানের শীষের বিজয় কোনো অপশক্তি ঠেকাতে পারবে না। এটা খালেদা জিয়ার প্রতীক, ধানের শীষের প্রতীক, এটা আপনাদের প্রতীক, এটার সম্মান রক্ষার দায়িত্ব সকলের।সোমবার (১০ নভেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ধানের শীষের প্রার্থী নুরুল আমিন বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। দলের অনেক নেতা আলাদা ভাবে আন্দোলন করেছেন। সবার অবদান রয়েছে। অনেকে ধানের শীষ প্রতীক চেয়েছিলেন, কিন্তু প্রতীক পেয়ছে একজন। তাই সবাই আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে এখন থেকে মাঠে নেমে যেতে হবে।
ওইদিন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজানের সঞ্চালনায় বক্তব্য দেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, করেরহাট ইউনিয়ন বিএনপি নেতা মিয়া সওদাগর, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, নুরু মেম্বার, বিএনপি নেতা ফজলুল মুরাদ, এমরান হোসেন শামীম, ইউনিয়ন যুবদলের আহবায়ক জামশেদ আলম ফারুকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন।
What's Your Reaction?