কয়রায় জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে ঝিলিয়াকাটা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক কয়রা-পাইকগাছা সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাবুদ্দিন শিহাবের সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ,উপজেলা কর্মপরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দীন,সদর ইউনিয়ন আমীর মো: মিজানুর রহমান, উত্তর বেদকাশি ইউনিয়ন আমীর মাস্টার নুর কামাল, সদর ইউনিয়নের সেক্রেটারি প্রফেসর নুরুজ্জামান,সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম,সদর ইউনিয়নের বায়তুলমাল সদস্য মাকসুদুর রহমান, কয়রা দক্ষিণ থানা ছাত্রশিবিরের সভাপতি আসমাতুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীবৃন্দ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন-বিগত ৩টি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছিল, তাছাড়া জামায়াতের নেতৃবৃন্দেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ তাদের নিবন্ধন(দাঁড়িপাল্লা) প্রতিককেও কেড়ে নেয়া হয়েছিল। জুলাই-আগস্ট এর অভ্যুত্থানের মাধ্যমে দেশ পরিবর্তন হলেও জামায়াতে ইসলামী প্রতিশোধ গ্রহণ করে নাই, তিনি বলেন- আমরা কুরআনকে সংসদে পাঠানোর মাধ্যমে আমরা এই অনন্দ উপভোগ করবো।
What's Your Reaction?