কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন

Jun 25, 2025 - 19:50
 0  64
কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ প্লাষ্টিক পলিথিন দূষন আর নয়,বন্ধ করার এখনই সময়, এই প্রতিপাদ্যকে নিয়ে খুলনার কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি সংস্থা উত্তরণের বাস্তবায়ন এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগীতায় এক্সেস প্রকল্পের আওতায় এ উপলক্ষে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।  র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, শিক্ষক এস এম আঃ রউফ, সাংবাদিক মোঃ গোলাম রব্বানী, মিজানুর রহমান লিটন, উত্তরণের প্রতিনিধি তানিয়া আক্তার, পরিত্রানের আলাউদ্দিন, কোডেকের মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক মোঃ আশিকুজ্জামান , নারী নেত্রী মুর্শিদা খাতুন, প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow