ভালোবাসা ও শুভেচ্ছায় ভরা ডাকসু'র ২ বারের সাবেক সফল ভিপি মাহমুদুর রহমান মান্নার শিবগঞ্জ সফর
আমানউল্লাহ আমান, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ
ভালোবাসা ও শুভেচ্ছার উচ্ছ্বাসে মুখরিত ছিল বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন। নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্যের আয়োজনে এক প্রাণবন্ত ও উৎসবমুখর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও ডাকসু'র ২ বারের সাবেক সফল ভিপি মাহমুদুর রহমান মান্না।
সভাস্থলে আগত হাজারো মানুষ তাঁকে জানায় আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও গভীর শ্রদ্ধা। নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্যের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে তাঁকে বরণ করে নেন।
জনসভাস্থল জুড়ে ছিল উচ্ছ্বাস সম্মান ও ঐক্যের সুর। মাহমুদুর রহমান মান্নার এই সফর শুধু উপস্থিতির নয় — এটি ছিল ভালোবাসা, ঐক্য ও মানুষের প্রতি অঙ্গীকারের প্রতীক স্থানীয় নেতাকর্মীরা বলেন জননেতা মান্নার আগমন আমাদের নতুন উদ্দীপনা ও সাহস দিয়েছে। তাঁর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকতে চাই।
একই সাথে আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন যে যদি আমি নির্বাচন করি তাহলে আমার জন্মভূমি এই শিবগঞ্জ থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবো,হোক সেটা ধানের শীষ প্রতীক কিংবা কেটলি প্রতিক নিয়ে।
মাহমুদুর রহমান মান্নার সফর উপলক্ষে পুরো কিচক ইউনিয়নে ছিল উৎসবের আমেজ। তাঁর উপস্থিতি যেন নব উদ্দীপনা ছড়িয়ে দিলো কর্মী ও সমর্থকদের হৃদয়ে।
What's Your Reaction?