মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
স্টাফ রিপোর্টার:
ঢাকা-টাংগাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। বাসটি মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়।
এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। বিষয়টি স্থানীয় লোকজন টাংগাইল ফায়ার সার্ভিসে সংবাদ দিলে। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টাংগাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
What's Your Reaction?