ফ্যাসিবাদী আঃলীগ কে পূনর্বাসনের নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না জামায়াত

Nov 13, 2025 - 13:09
 0  48
ফ্যাসিবাদী আঃলীগ কে পূনর্বাসনের নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না জামায়াত

শাহ মোহাম্মদ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি

ফ্যাসিবাদী শক্তির  নাশকতা ও অপতৎপরতা  প্রতিহত করতে জেলা জামায়াতের অবস্থান কর্মসূচি  অনুষ্ঠিত হয়। 

কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের  আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম  হাবিব এর  নেতৃত্বে  কিশোরগঞ্জ পৌর এলাকার বএিশস্হ জেলা স্মরণী স্কুল মোড়ে জামায়াত নেতা কর্মীদের গণ জমায়েতে প্রধান  অতিথির বক্তৃতায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী বলেন " নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাএলীগ মানবতা বিরোধী অপরাধের কারণে অন্তবর্তী সরকার বিচারের মুখোমুখি করতে প্রক্রিয়া  নিয়েছে। আমরা সরকার কে অতি দ্রুত তা বাস্তবায়নের আহবান জানাচ্ছি। বক্তব্য রাখেন জেলা জামায়াতের  নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি  মাওলানা আব্দুস সাওার, বায়তুল মাল সম্পাদক মোশাররফ হোসেন লোকমান, শহর শাখার আমীর আ ন ম আব্দুল হক, অমুসলিম শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র। 


সারাদেশের সকল জেলা সদরে অনুরুপ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্বতঃস্ফূর্ত ভাবে  কর্মসূচি পালিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow