ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাম্রাজ্য।  নিজেই ঠিকা নিয়ে  নিম্নমানের  ব্রীজ তৈরী করছে

Nov 13, 2025 - 13:32
 0  46
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাম্রাজ্য।  নিজেই ঠিকা নিয়ে  নিম্নমানের  ব্রীজ তৈরী করছে

শাহ মোহাম্মদ। 
 কিশোরগঞ্জ প্রতিনিধি। 

পাকুন্দিয়ার এক চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের রড ইট সুড়কী সিমেন্ট দিয়ে ব্রীজ  বানানোর অভিযোগ উঠেছে। 
উপজেলা প্রকৌশলী, পিআইও, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান কে উপেক্ষা করে  চেয়ারম্যান নিজেই শুরু করেছেন ব্রীজ নির্মাণ কাজ। 
জানাগেছে, প্যানেল চেয়ারম্যান শাহজাহানই হচ্ছে এ রাজত্বের প্রধান কর্ণধার। স্বজনপ্রীতি অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অর্থআত্নসাৎ মহোৎসব চলছে এখানে। ভূক্তভোগীদের অভিযোগ যেখানে ১১জন ইউপি সদস্যের নির্ধারিত পরিষদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী টিআর, কাবিটা, ১% টাকার নেই কোন হিসাব নিকাশ।জন্ম নিববন্ধন ও মৃত্যূ সনদে অতিরিক্ত অর্থ আদায় করে সরকারী নিয়ম লংঘন করে আসছেন এ পরিষদ টি তে। 


১৫০ টাকা থেকে ৩০০ টাকা জন্ম নিবন্ধন ফি এর  সিংহভাগ লোপাট করছেন চেয়ারম্যান নিজেই। অবস্থাদৃষ্টে মনে হবে অনিয়ম যেন নিত্য নৈমিওিক ব্যাপার হয়ে দাড়িয়েছে৷
 অতিসম্প্রতি উক্ত ইউনিয়নে পরিষদের তহবিলে মজুতকৃত ওয়ান পার্সেন্ট খাতের মোটা অংকের টাকা কোথায় ব্যায় হয়েছে তার নেই কোন সুস্পষ্ট জবাব৷ পরিষদের ওয়ার্ড সদস্যরাও কেউ জানে না এই অর্থ কোথায় গেছে, কোন খাতে খরচ হয়েছে?  ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোঃ শাজাহান  মিয়া  বিগত ০৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীঃ দায়িত্ব গ্রহণের পর থেকে ওয়ার্ড সদস্য বেশনে ভূষণে হয়ে উঠেন মহাপ্রতাপশালী। ৪নং ওয়ার্ডের সদস্য  আলআমিন ও ৭,৮, ৯ নং ওয়ার্ড এর সংরক্ষিত আসনের সদস্য  লিমা আক্তার ছাড়া অন্য কাউকে পরিষদ কক্ষে অন্তর্ভুক্তিও যেন এক বিমাতাসুলভ আচরণের মতো। পছন্দের  দুইজন ব্যাতিত বাকিদের  শিকার হতে হয় বলির পাঠা । প্রকল্প বাস্তবায়নে ও বিরোধ মিমাংসায় নেই কোন অভিগম্যতা। কোন মিটিং  নেই। নেই কোন রেজুলেশন । 
 সম্প্রতি আলমদী এলাকায় একটি পুরাতন  ভাংগা ব্রীজ সংস্কারকে নিয়ে শুরু করেছে অর্থ আত্মসাতের আরেকটি  বাণিজ্য। দরপএ বিহীন, কমিটি বিহীন নিজ উদ্যোগে জোড়াতালি দিয়ে অতি নিম্নমানের কংক্রিট,ঢালাই সামগ্রী ও প্রকৌশল অদক্ষতায়  ব্রীজ নির্মানকাজ সম্পর্কে এলাকার বাসীর রয়েছে বিস্তর অভিযোগ। তাদের মতে প্যানেল চেয়ারম্যান বড় অংকের অর্থ আত্মসাতের জন্য এলজিইডির নির্ধারিত কাজ নিজেই করছেন৷ অনেকেই  আবার ওয়ান পার্সেন্টএর  টাকা জায়েজ করতে এমনটি  করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিমত প্রকাশ করেছেন ৷
অনেক চেষ্টার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান মুঠোফোনে গনমাধ্যম প্রতিনিধিকে  ওয়ান পার্সেন্ট টাকা স্কুলের গেইট নির্মাণ করেছেন বলে জানিয়েছেন৷অপর দিকে ক্ষতিগ্রস্ত ব্রীজটি সংস্কারের জন্য অর্থ ব্যয় করতে  উপজেলা নির্বাহী অফিসার পাকুন্দিয়ার নির্দেশ রয়েছে বলে জানান৷
 
সরকারী স্বার্থে  অনিয়ম দুর্নীতি  প্রতিরোধে  ইউনিয়ন পরিষদের  আর্থিক  বিষয়টি তদন্ত করা জরুরি ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow