কিশোরগঞ্জের হোসেনপুর অবৈধভাবে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

Mar 17, 2026 - 19:09
 0  21
কিশোরগঞ্জের হোসেনপুর অবৈধভাবে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাইশমা এলাকায় তিন ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহসী মাসনাদ এর ভ্রাম্যমান আদালত জড়িত ব্যক্তিদের কে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

১৬ মার্চ ( সোমবার) বেলা আনুমান ২ ঘটিকার সময় কাইশমা এলাকার আমিনুল হক ও তার ভাই সিরাজুল হক তিন ফসলী জমি থেকে মাটি উওোলন করে বিক্রয় করছে এবং আশে পাশের জমির মালিকদের পানি প্রবাহ বন্ধ হবার আশংন্কায় অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে গত কয়েকদিন পূর্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শর্তছিল যে, উক্ত জমির শ্রেণী পরিবর্তন ও জনগণের পানি প্রবাহের গতিপথ বন্ধ করে মাটি উওোলন করা যাবে না। কিন্তু পরক্ষনেই ইস্কুভেটর দিয়ে পূনরায় মাটি কাটা শুরু করলে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহসী মাসনাদ মোবাইল কোর্ট পরিচালনা করেন । মাটি কাটার কাজ সরাসরি তত্বাবধান কারী সাজন মিয়া দোষ স্বীকার করায় একলক্ষ টাকা জরিমানা করেন। এসময় হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম ,ওসি তদন্ত লিমন , উপজেলা ভূমি কার্যলয়ের নেজারত করনিকগণ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সংশ্লিষ্ট এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল হক ও তার ভাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ' র হোসেনপুর শাখায় কর্মরত সিরাজুল হক জমি থেকে মাটি উওোলন করে বিভিন্ন জায়গায় ইটভাটা গুলোতে বিক্রি করে আসছেন। সমতল ভূমি কেটে ১০ ফুট গভীর কৃএিম খাল তৈরী করে জনসাধারনের কৃষি জমি থেকে পানি নামার পথ বন্ধ করে ফেলায় প্রায় ২০ একর জমি বর্ষা মৌসুমে তলিয়ে পড়ার আশংন্কা রয়েছে বিধায় জনরোষের সৃষ্টি হয়েছে । এ সময় ঘটনা স্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ইস্কুভেটর মেশিন ও দুইটি লড়ি ট্রাক সাময়িক ভাবে আটক করা হলেও পরে জরিমানা পরিশোধ করলে এগুলো ছেড়ে দেওয়া হয়। ফসলি জমিত হতে মাটি কেটে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ এজন্য সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহসী মাসনাদ এ কাজে জড়িতদের সতর্ক করেনও পুনরায় এ ধরনের কার্যক্রমে পাওয়া গেলে দ্বিগুন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow