সাভারের বিরুলিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

Mar 10, 2026 - 13:19
 0  4
সাভারের বিরুলিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

খলিল, সাভার 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারের বিরুলিয়া ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।সোমবার বিরুলিয়া ইউনিয়নের বাগ্মীবাড়ি এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোঃ মনিরুল হক । দোয়া মাহফিলে বাংলাদেশের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও বাংলাদেশের সাফল্য কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি,সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত )  মোঃ আরিফ হোসেন, সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আবদুর রহমানসহ বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow