কিশোরগঞ্জে ধমকাধমকি'র জেরে প্রকাশ্যে খুন, অপরভাই হাসপাতালে
কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জ সদরের বগাদিয়া গ্রামে সকাল ১১টায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু ও অপর ভাইকে আশংন্কাজনক অবস্হায় হাসপাতালে নেয়া হয়েছে।
জানাগেছে, সদরের তালতলা পশ্চিম বগাদিয়া এলাকার সিরাজুল এর পুএ রুবেল (৩২) এর সংগে প্রতিপক্ষ দুইজন আঃরহিম এর পুএ সুমন (৩৫) ও মৃত লাল মিয়ার পুএ দুলাল ( প্রকাশ নাম এমপি)(৪৫) এর ভূমি কেনা বেচা সংক্রান্ত ব্যাপারে বাড়ির কাছে সকাল ১১ টায় ঝগড়ার সুএ ধরে ধমকাধমকি হয়। এক পর্যায়ে রুবেলের সংগে থাকা ধারালো ছুরি দিয়ে সুমন ও দুলাল কে উপর্যুপরি আঘাত করে। এতে দুই ব্যক্তিই গুরুতর আহত অবস্হায় হাসপাতা নেয়ার পথে সুমন মারা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উত্তেজনা এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। নিহত ব্যক্তি হলেন সুমন মিয়া (৪৫), পিতা মৃত আব্দুর রহিম, এবং আহত ব্যক্তি দুলাল মিয়া (৫০), পিতা লাল মিয়া। প্রাথমিক অভিযোগ অনুযায়ী হামলাকারী মোঃ রুবেল (৩২), পিতা সিরাজুল ইসলাম ধারালো চাকুটি গত রাতে বাজার থেকে কিনে আনে এবং এ কাজে ব্যবহার করবেন বলে প্রতিবেশীদের জানান। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম ভূইয়া ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই হামলার পেছনে দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছি এবং হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহত দুলাল মিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।সুমন হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল আজ এরই জেরে ঝগড়া হয়েছিল। স্থানীয়দের মধ্যে ঘটনা ঘটার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী সতর্ক থাকার কারণে ও পুলিশের তাৎক্ষনিক উপস্হিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। থানার পক্ষ থেকে এলাকাবাসীকে নিরাপদ থাকার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
What's Your Reaction?