সাভার বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

Sep 27, 2025 - 17:10
 0  47
সাভার বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

খলিল ,সাভার 

বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র কাঠামো উন্নয়নের ৩১ দফা অনুযায়ী বেকার যুবকদের ভাতা প্রদান সহ দেশ ও জাতির উন্নয়নে নানা কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।শনিবার সকালে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে ঘুরে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেছে।এ সময় রাশেদুল আহসান রাশেদ  আসন্ন নির্বাচনে ৩১ দফার বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ করে।এসময় গণসংযোগে জাতীয়তা বাদী ওলামা দল ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক তারেক মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ড্রিম  ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক বাবু, সাভার পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম সোহাগ ও ছাত্রদলের মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow