ফটিকছড়িতে সেচ্ছাসেবকদল নেতাকে হুমকি যুবদল নেতার ‘বাজারে উঠিস, তোর পা ভেঙে ৮ টুকরা করবো’

Sep 27, 2025 - 12:50
 0  69
ফটিকছড়িতে সেচ্ছাসেবকদল নেতাকে হুমকি যুবদল নেতার ‘বাজারে উঠিস, তোর পা ভেঙে ৮ টুকরা করবো’

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

‘তুই যে দিন ফেসবুকে স্টাট্যাস দিছোস, সেদিন থেকে তুরে আমি টার্গেটে নিছি। তোরে তো অনেক দিন দেখি না, তোরে অনেকদিন ধরে খোঁজ করতেছি। তুই অপেক্ষায় থাকিস, তোর জন্য ভালো দিন আসতেছে, তোরে পাইলে তোর হাত-পা ভেঙ্গে ৮ টুকরা করে দিব। তোরে মারধর করিয়া তোরে একেবারে গর্তে ডুকাই দিব। তোর এই সাহসিকতা কথাবার্তা যেন সবসময় থাকে। মেডিকেলে যাওয়া পর্যন্ত। আমি তোর ট্যাং (পা) ভেঙ্গে ৮ টুকরা করবো। যখন হাটতে পারবি না, তখন কইবি তোর নেতাদের বাঁচাতে।’

বুধবার (২৪ সেপ্টেম্বর) মুঠোফোনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য মুহাম্মদ শিপনকে এই হুমকি দেন যুবদল নেতা ঘোষণা কবির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে সেই অডিও রেকর্ডটি ভাইরাল হয়েছে। এ ঘটনার পরপরই মুহাম্মদ শিপন বাদী হয়ে ভূজপুর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন।
মুহাম্মদ শিপন বলেন, ‘মুঠোফোনে তিনি (ঘোষণা করিব) আমাকে এ হুমকী দেন। আমার কাছে সব তথ্য-উপাত্ত রেকর্ড সংরক্ষিত আছে।’

কল রেকর্ড ভাইরাল হওয়ার প্রসঙ্গে যুবদল নেতা ঘোষণা কবির বলেন, ‘এটি এডিট করা। এলাকার একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে হয়ে ও হয়রানী করতে এসব করছে।’

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘এতদ্বসংক্রান্তে একটি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow