মিরসরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা 

Sep 26, 2025 - 22:42
 0  40
মিরসরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা 

বাচ্ছু পাটোয়ারী, মিরসরাই প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মিরসরাই উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই বিএনপি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মিরসরাই উপজেলা শাখার আয়োজন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মিরসরাই উপজেলা  পূজা উদযাপন পরিষদ পরিষদের আহবায়ক অনির্বান চৌধুরী রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। 

এইসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মুছা মিয়া চেয়ারম্যান, ইমাম হোসেন বাবলু, নজরুল ইসলাম লিটন, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, জহির উদ্দিন বাবলু, তৌহিদ উদ দৌজা, মোঃ মহিউদ্দিন, মোজাম্মেল হোসেন, যুবদল নেতা সিরাজুল ইসলাম, কামাল হোসেন, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কল্যাণ রয় রানা, পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক জহরলাল নাথ অভিসহ মিরসরাই উপজেলার ৯০টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদকরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, আগামী রবিবার সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যথাযথভাবে যেন পালন করতে পারে সেইজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow