তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ জাহেদুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে: বন্দর-পতেঙ্গা ও ডবলমুড়িংয়ে জনসংযোগ

Dec 1, 2025 - 23:39
 0  34
তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ জাহেদুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে: বন্দর-পতেঙ্গা ও ডবলমুড়িংয়ে জনসংযোগ

​চট্টগ্রাম: চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা ও ডবলমুড়িং আংশিক) আসন থেকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তরুণ রাজনীতিবিদ ও উদ্যোক্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম। গত কয়েক সপ্তাহ ধরে তিনি তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করছেন। ​তাঁর নির্বাচনী তৎপরতা দেখা গেছে রাসমনি ঘাট, কাটগর, কাস্টমস, ফকিরহাট, সিমেন্টক্রসিং মোড়, বিজয়নগর, এবং বিমানবন্দর সহ চট্টগ্রাম-১১-এর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। তাঁর সমর্থকের বহর নিয়ে এই জনসংযোগ স্থানীয় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে। ​নির্বাচনে অংশগ্রহণের কারণ:- ​এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান যে তিনি জনসাধারণের চাপেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, "গণতান্ত্রিক দেশে ভোট করার এবং ভোট দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। আমার জনসমর্থকদের প্রবল আগ্রহ ও চাপেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।" ​বন্দর এলাকার বিদেশি ইজারা প্রসঙ্গে:- ​চট্টগ্রাম-১১ অর্থাৎ বন্দর, যা বাংলাদেশের অর্থনীতির এক বিরাট অংশ, সেটির কিছু অংশ বিদেশীদের কাজে ইজারা দেওয়াকে কেন্দ্র করে চলমান আন্দোলন ও কর্মসূচি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, "দেশের এহেন পরিস্থিতিতে সরকারের উচিত ছিল সব স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।" তবে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি এলে এই সমস্যাগুলোর সমাধান হবে। ​নির্বাচিত হলে ভবিষ্যৎ পরিকল্পনা ​নির্বাচিত হওয়ার পরের চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি তরুণ হলেও এই চট্টগ্রাম শহরেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এখানকার মানুষের মন-মানসিকতা, চাহিদা, এবং সমস্যা সম্পর্কে তিনি গভীরভাবে অবগত। জাহেদুল ইসলাম সেই অভিজ্ঞতা ও মেধা কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তিনি নাগরিক সেবার প্রতিটি ব্যাপার সুনিশ্চিত করবেন। ​সমর্থকদের আস্থা;- ​মোহাম্মদ জাহেদুলের জয়ের ব্যাপারে তাঁর সমর্থকদের প্রশ্ন করা হলে তারা শতভাগ আশাবাদী বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow