শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আগামী ২৯ আগস্ট হিন্দু সমাবেশ সফল করতে দেউলি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধায় শিবগঞ্জের দেউলি ইউনিয়নের দুর্লভপুর বারোয়ারী দূর্গা মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্লভপুর বারোয়ারী দূর্গা মন্দিরের সভাপতি পলাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। এ সময় ব্যক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনী, গাংনগর দূর্গা মন্দিরের সভাপতি অধ্যক্ষ শংকর সিংহ, দেউলি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু জয়ন্ত কুমার সরকার ,গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র রায়,স্থানীয় শান্ত রায়, পল্লব সহ মন্দির কমিটি সদস্যরা। এইসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, দেউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ, সহ সভাপতি মোতাছিন বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ, দেউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,দেউলী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর মাষ্টার, সাধারণ সম্পাদক সাজু মন্ডল,সাংগঠনিক সম্পাদক নূরে আলম, সিনিয়র সহ সভাপতি সাইদী হাসান লেলিন,দেউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু, দেউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব হাসান ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার রাব্বি প্রমুখ।
What's Your Reaction?