মিঠামইনে সংঘর্ষ ঃগুরুতর আহত ৪ জনকে ঢামেক ও মচিমহা তে স্হানান্তর । পুলিশ সেনাবাহিনী এলাকা নিয়ন্ত্রণে রেখেছে
কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামে ভয়াবহ সংঘর্ষে একই গ্রামের ১১ জন আহত হন এরমধ্যে চরম আশংন্কা জনক অবস্হায় ৪ জনকে অন্যএ রেফার্ড করেছেন বলে সূএে জানাগেছে। ২৩ মার্চ ২০২৬ ( সোমবার) সকালে লাউকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্হানে শফিকুল ইসলামের ছেলে সজিব (৩৮) এর নেতৃত্বে ৪ শতাধিক লোক দা, বল্লম, টেডা, পিস্তল , লাঠিও তলোয়ার নিয়ে কাসেম চেয়ারম্যান এর বাড়ীতে অতর্কিত হামলা চালালে নারী পুরুষ বৃদ্ধ সহ ২৮ জন আহত হন। গুরুতর আহতদের তাৎক্ষনিক শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্হা সংকরময় হওয়ায় ২ জন যথাক্রমে মোঃ মোতালেব ও জব্বার মিয়া কে ঢামেকহা ও অপর ২ জন যথাক্রমে রহমআলী ও নজরুল মিয়া কে মচিমহা তে রেফার্ড করেন। বাকীরা শ. সৈ. ন. ই. মে. ক. হাসপাতালে চিকিৎসাধীন আছে। এব্যাপারে মিঠামইন থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী কে দু পক্ষের সংঘর্ষ এর উদ্ভব ও পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বলেন " ২০২০ সন থেকে দু টি পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এরই প্রেক্ষাপটে এ সংঘর্ষের সূএপাত হয় । মারামারির ঘটনা শুনে পুলিশ পাঠাই ও ঘটনাস্হল থেকে আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে পুলিশ ও আর্মি এলাকা পাহাড়ায় থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। শাহ সারওয়ার কিশোরগঞ্জ থেকে ০১৭১৬ ৯৬৫৭৭৩
What's Your Reaction?