নতুন সরকার'কে বিএসকেপির অভিনন্দন  সাংবাদিক সুরক্ষার আহ্বান : স্বাধীন সাংবাদিকতার বিকাশে সহযোগিতার অনূরোধ

Feb 18, 2026 - 17:35
 0  8
নতুন সরকার'কে বিএসকেপির অভিনন্দন  সাংবাদিক সুরক্ষার আহ্বান : স্বাধীন সাংবাদিকতার বিকাশে সহযোগিতার অনূরোধ

নব গঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ। দেশের ক্রান্তিকালে গনতান্ত্রিক ধারাবাহিকতা উত্তরণে নতুন সরকার গঠিত হওয়ায় বিএসকেপি গভীর সন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সারওয়ার জাহান ও মহাসচিব এমএ মুমিন আনসারি এক বিবৃতিতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম সাংবাদিকতা রাষ্ট্র ও জনগনের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালন করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন গনতন্ত্র স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ অনুসংঘ। 

তৃনমূল মেহনতী সাংবাদিক সমাজ গভীরভাবে বিশ্বাস করে  যে নতুন সরকার অনতিবিলম্বে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক আইনগত পরিবেশ সৃষ্টি করবে। দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষনের ব্যাবস্থা গ্রহণ জেলা উপজেলা পর্যায়ে সাংবাদিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করনে অগ্রণী ভূমিকা পালন করবে।
এছাড়া রাষ্ট্রের উন্নয়ন গনতন্ত্রের ধারা সুসংহত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ ও সংশ্লিষ্ট সকল সাংবাদিক সংগঠন সমূহের সংগে গঠনমূলক সর্বদায়ঐক্যবদ্ধ। 
 পরিশেষে নবগঠিত সরকারের সফলতা কামনা করে দেশকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে এই সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখবে বলে বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ গভীরভাবে আশাবাদ ব্যাক্ত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow