মাদারীপুরে ৪০টি হাত বোমা ধ্বংস করলো বোম ডিসপোজাল ইউনিট
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ৪০টি হাত বোমা ধ্বংস করলো বোম ডিসপোজাল ইউনিট। আজ বুধবার দুপুরে কালকিনি উপজেলার দক্ষিন কৃষ্ণনগর ধানক্ষেতে এ বোমা গুলো ধ্বংস করা হয়। বোমা বিস্ফোরন করার আগে থেকে ধানক্ষেত চারদিক পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘিরে রাখেন এবং সাধারন মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বোমা বিস্ফোরনের সময় চারো দিক বিকট শব্দে কেপে ওঠে এবং বোমার মধ্যে থাকা প্যারেক ও জালের কাঠি বিভিন্ন স্থানে উরে এসে পড়ে। বোমা বিস্ফোরণ দেখার জন্য ক্ষেতের চোরোপাশে অনেক মানুষ উপস্থিত হয়। কালকিনি থানা অফিসার ইনর্চাজ মোঃ জহিরুল ইসলাম বলেন,
নির্বাচনের আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে যৌথবাহিনীর সদস্যরা এ বোমা গুলি উদ্ধার করেছিলেন, বিজ্ঞ আদালতের আদেশে আজ ৪০টি হাত বোমা ধ্বংস করলো বোম ডিসপোজাল ইউনিট।
What's Your Reaction?