উলিপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এ.টি.এম আরিফ-এর মতবিনিময়

May 12, 2026 - 17:01
May 12, 2026 - 17:10
 0  16
উলিপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এ.টি.এম আরিফ-এর মতবিনিময়

মোহাইমিনুল ইসলাম  উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম আরিফ। 

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ফিরোজ কবির কাজল, সাধারন সম্পাদক আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য নূর মোহাম্মদ রোকন, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান শাহীন, খালেক পারভেজ লালু, উলিপুর রিপোর্টাস ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব আব্দুল মান্নান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow