জামালপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Jul 4, 2026 - 17:41
 0  3
জামালপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন) জামালপুর জেলা শাখার চতুর্বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জামালপুর পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার আয়োজনে এ চতুর্বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাসেম ও জামালপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ। বক্তারা বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে জেলার শিক্ষক সমাজ আরও সংগঠিত হবে এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে নতুন গতি সৃষ্টি হবে। মেহেদী হাসান জামালপুর। ০৪-০৭-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow