জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ চার আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

May 12, 2026 - 15:09
 0  15
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ চার আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার সকালে তারা জামালপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন, জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, সদস্য তাজুল ইসলাম, সদস্য মোস্তফা মিন্টু ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামান পিন্টু।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তারা জামালপুরের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

মেহেদী হাসান 
জামালপুর। 
১২-০৫-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow