কালকিনিতে সিএসএস এর স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ রোডে সিএসএস এর অফিস কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বেসরকারি প্রতিষ্ঠান সিএসএস এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্বরণে এবং সিএসএস - মাইক্রোফাইনান্স প্রোগ্রাম (গোপালগঞ্জ জোন) আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সিএসএস এর রিজিওনাল ম্যানেজার (আর এম) প্রসোনজিৎ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন সিএসএস ব্রাঞ্চ ম্যানেজার কালকিনি মহাদেব বিশ্বাস, শাখা অফিস ক্যাশিয়ায় লিটন মন্ডল। এসময় রোগীদের হেলথ চেক আপ ও ব্যবস্থাপত্র প্রধান করেন ডাক্তার কাজী মোঃ মিরাজ ।এসময় শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
What's Your Reaction?