সাতক্ষীরায় নজরুল বর্ষের উদ্বোধন
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও নজরুল বর্ষের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে তিনি তেজগাঁওস্থ তার নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন। এদিকে, নজরুল বর্ষ উপলক্ষে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউছার আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী প্রমুখ। এসময় সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা থেকে জানানো হয়, নজরুল বর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বছরব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা কর্মসূচি পালন করা হবে।## ০২.০৭.২৬
What's Your Reaction?