কিশোরগঞ্জ জিআরপি পুলিশ ট্রেন থেকে গাঁজা সহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে

Jul 2, 2026 - 21:37
 0  6
কিশোরগঞ্জ জিআরপি পুলিশ ট্রেন থেকে গাঁজা সহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে

কিশোরগঞ্জ  প্রতিনিধি।  কিশোরগঞ্জ রেলস্টেশনে আন্তঃ নগর বিজয় এক্সপ্রেস থেকে যাএীবেশে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার  করেছে জিআরপি পুলিশ।

জানাগেছে, হলুদ পলিথিনে মোড়ানো সাপের মত লম্বা প্যাকেট করা  ২ কেজি ৭ শত ৮০ গ্রাম গাঁজা শিরিণা আক্তার  (৪০) স্বামী- সাফায়েত  সাং আখাউড়া  নূরপুর জেলা - ব্রাহ্মণবাড়ীয়া কে  সন্দেহ জনক মনে হওয়ায়  জিআরপি থানার উপপরিদর্শক (নিরস্ত্র)  মোঃ শাহজাহান  ও নারী কনেষ্টেবল লুতফা মিলে  চ্যালেন্জ করলে জিআরপি থানায়  নিয়ে এসে চেক করে গাঁজার চালান পাওয়ায় আটক করে।

এব্যাপারে অফিসার ইনচার্জ জিআরপি থানা মোঃ বাহার উদ্দিন এ প্রতিনিধি কে জানান এব্যাপারে মামলা রুজু করার প্রক্রিয়া  চলছে। আমার জুরিডিকশন এলাকায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স  মনোভাব এর নির্দেশনা  রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow