মাদারীপুরে বিএনপি বিজয় র‌্যালী

Aug 6, 2025 - 17:57
 0  65
মাদারীপুরে বিএনপি বিজয় র‌্যালী

মাদারীপুর প্রতিনিধি:
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাদারীপুরে বিজয় মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে আজ বুধবার সকালে মাদারীপুর লেকপার্ক স্বাধীনতা অঙ্গন থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে ইটের পোল এলাকায় এসে শেষ হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী এ বিজয় র‌্যালিতে অংশ গ্রহণ করে। এর আগে লেকপার্ক স্বাধীনতা অঙ্গন মাঠে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গন-শিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংদস সদস্য প্রর্থী আনিসুর রহমান তালুকদার খোকন, এ সময় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউস উর রহমানসহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow