কিশোরগঞ্জে সাংবাদিকতা ও সমাজসেবায় উজ্জ্বল মুখ শাহ মোঃ সারওয়ার জাহান
শাহ মোঃ সারওয়ার জাহান কিশোরগঞ্জ জেলা সদরের একজন পরিচিত মূখ। পেশায় সক্রিয় সাংবাদিক ও সমাজকর্মী । ১৯৭১ সনে জন্ম। আইনে স্নাতক ও মানব সম্পদ ব্যবস্হাপনায় স্নাতকোত্তর এবং জন অংশগ্রহণ ভিওিক স্হায়ীত্বশীল উন্নয়নে বিদেশি প্রশিক্ষণ প্রাপ্ত। বাংলাদেশের অন্যতম সেরা পএিকা দি ডেইলি অবজারভার ও দৈনিক ভোরের দর্পণ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। নেশা ও তামাক বিরোধী কর্মকান্ডে ১৩ টি উপজেলায় নাগরিক সংলাপ, ভ্রাম্যমান আদালত পরিচালনা, জনসচেতনতা মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবী দল তৈরী রয়েছে। কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ ( গভঃরেজিঃ নং০৬৮১) এর নির্বাচিত সভাপতি। কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল কাটাখালী সিকদার সড়কে কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যালয়ে প্রতিদিন তথ্যসেবা সহ রেফারেল সার্ভিস প্রদান করে আসছেন।তিনি অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির আজীবন সদস্য। তাঁর সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় সম্প্রতি নিরাপদ সড়ক চাই ( নিসচা) বার্ষিক সাধারণ সভায় আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছেন।
What's Your Reaction?