মীরসরাই আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মীরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাই ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও ইলমার বাস্তবায়ন সহযোগিতায় সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে উপজেলা সম্মেলন কক্ষে, মীরসরা , চট্টগ্রাম, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬ ইং ) সকাল ১১ টায় আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) এর আয়োজনে ও ইলমা চট্টগ্রাম এবং আর্থিক সহায়তা প্রদান করে সুইস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা
ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া নাগরিকতা-জিএফএ-এর কারিগরি সহায়তায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার স্যার
এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন ভয়েসেস ফর চেঞ্জ’এর জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান লিওন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মীরসরাই মডেল থানার এস আই মোহাম্মদ শরিফুল ইসলাম।
মহিলা বিষয়ক অফিসার মেহের আফরোজ, সহ যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আরম,
আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নুরল ইসলাম কাউসার,
সাংবাদিক, কমল পাটোয়ারী, সি এ তেজেন্দ্র কুমার,
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটোর মোঃ মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী ও , নাগরিক ফোরাম কমিটি সভাপতি সদস্য গন , প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা সহ সুশিল সমাজের প্রতিনিধিত্ব ও নারীনেত্রী গন।
সভায় বক্তারা বলেন, “আইনগত সহায়তা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবা যা প্রান্তিক ও অসহায় মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করে। এই কার্যক্রমকে আরও কার্যকর ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে। আইনি সহায়তার বর্তমান অবস্থা, বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
What's Your Reaction?