সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ফের লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার, অতঃপর বনে অবমুক্ত
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ফের লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে হরিণটি নদী সাতার দিয়ে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে চলে আসে। পরে সিপিজি সদস্যদের মাধ্যমে বনবভাগের সদস্যরা খবর পেয়ে হরিণটি উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করা হয়। বনবিভাগের বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সকালে সিপিজি সদস্যদের মাধ্যমে তারা জানতে পারেন যে সুন্দরবন থেকে একটি হরিণ গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের লোকালয়ে চলে এসেছে। এরপর তার নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে যান। এরপর লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনের কলাগাছিয়া এলাকা অবমুক্ত করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শীতকালে বনের ভিতরে পানির লেবেল কমে যাওয়ার কারনে অথবা সুন্দরবনের ভিতরে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি আরো জানান, হরিণটি উদ্ধার আবারো সুন্দরবনের কলাগাছিয়ায় এলাকায় অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য ঃ এর আগে, গত ২৫ ডিসেম্বর গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রাম থেকে একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।## ৩১.১২.২৫
What's Your Reaction?