গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, তালা কেটে নিয়ে গেল প্রজেক্টর ও নগদ টাকা

Feb 18, 2026 - 14:03
 0  10
গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, তালা কেটে নিয়ে গেল প্রজেক্টর ও নগদ টাকা

নুর আলম সুমন, (গোপালপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় খরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা খাতুন (৫০) এ বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারি গোপালপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শেষ করে অফিস কক্ষ ও শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদা খাতুন অফিস কক্ষ খুলতে গিয়ে দেখতে পান, দরজার তালা কাটা এবং ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো হলে তিনি বিদ্যালয়ে এসে অফিস কক্ষে প্রবেশ করে দেখেন, আলমারির ড্রয়ার ভাঙা এবং সেখানে সংরক্ষিত একটি সরকারি প্রজেক্টর সেট ও নগদ ৩ হাজার ৯৫০ টাকা চুরি হয়ে গেছে । ধারণা করা হচ্ছে, ১৬ ফেব্রুয়ারি রাত ১০টার পর থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টার আগের কোনো এক সময় দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে সরকারি মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থানায় জিডি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এ বিষয়ে গোপালপুর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় শিক্ষাঙ্গনে এ চুরির ঘটনায় উদ্বেগ বিরাজ করছে। বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow