সাভারে ঈদ সামগ্রী বিতরণ

Mar 15, 2026 - 23:14
 0  13
সাভারে ঈদ সামগ্রী বিতরণ

সাভার প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের বিরুলিয়া ইউনিয়নে নিজ অর্থায়নে প্রায় দেড় হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা হাজী মোহাম্মদ আমির শিরালী। শনিবার (১৪মার্চ) সাভারের বিরুলিয়া ইউনিয়নে নিজ বাড়ি প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় নিম্ন আয়ের মানুষ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে চাল, পেঁয়াজ, আলু, দুধ, সেমাইসহ প্রয়োজনীয় ১২ ধরনের খাদ্যপণ্য সম্বলিত ঈদ উপহার বিতরণ করা হয়। প্রয়োজনীয় ১২ ধরনের পন্যভর্তি ব্যাগ হাতে পেয়ে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষসহ প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতরা। ঈদের আগে এমন সহায়তা পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন উপহার পাওয়া অসহায় মানুষগুলো। তারা জানান, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আমির শিরালী বলেন, সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরও জানান, প্রতি পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ কেজি পোলাও চাল, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলুসহ বিভিন্ন খাদ্যপণ্য দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow