টাইগার্স ক্লাবে উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ
সাভার প্রতিনিধি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারে টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে “ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ–২০২৬” কর্মসূচি গত ১৫ মার্চ ২০২৬, রবিবার বেলা ২:৩০ মিনিটে সাভারের হেমায়েতপুরস্থ আলোর মঞ্চ, আলমনগর প্রাঙ্গণে আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাণ-প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম জিতু, প্রেসিডেন্ট জিয়াউল হক সাগর, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ড. বোরহান বুলবুল, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও “ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ–২০২৬” বাস্তবায়ন কমিটির অ্যাডভাইজার আবদুল মান্নান আকাশ, উপদেষ্টা ও দাতা সদস্য নওজাত সারোয়াত ইসলাম, উপদেষ্টা ডা. সুজিত চন্দ্র দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সিকদার, সেক্রেটারি মোহাম্মদ মাসুদ এবং ট্রেজারার সেলিনা আক্তার ময়না। এছাড়াও “ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ–২০২৬” বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন তালুকদার, মেম্বার সেক্রেটারি ইঞ্জি. আকরাম উজ জামান (ক্লাব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাফেয়ার্স সেক্রেটারি), মেম্বার তারিকুল ইসলাম রিপন (অর্গানাইজিং সেক্রেটারি), ক্লাব জয়েন্ট-ট্রেজারার সাইফুল আলম মোর্শেদ, এডুকেশন সেক্রেটারি মনির হোসেন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি শেখ জাবের আল সিরাজী, অফিস সেক্রেটারি নাজমুল হুদা, উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি তানিয়া দিপা, রিলিজিয়াস অ্যাফেয়ার্স সেক্রেটারি মাওলানা আফজাল বিন এনায়েত, হেলথ সেক্রেটারি ডা. আসলাম হোসেন, ক্লাব অ্যাফেয়ার্স সেক্রেটারি হাসিনা খাতুন হাসিসহ এক্সিকিউটিভ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজির মোহাম্মদ, সেলিম আক্তার ও আব্দুস সালাম। সম্মানিত সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অলি আহাদ, নূরজাহান বেগম, মো. সিরাজুল ইসলাম, মাবিয়া আক্তার (হাজী ভাবনা), জসিম উদ্দিন নিক্কন, রাশেদুল হক সুলভ, মোহাম্মদ মাহফুজুল হক, মো. আব্দুল বারেক, মো. রুহুল আমিন রুবেল, ইঞ্জিনিয়ার মো. শহীদুজ্জামান মোল্লা মিন্টু, আফজাল হোসেন, জিনাত রেহানা লুনা, তাজুল ইসলাম টিপুসহ আরও অনেক সম্মানিত টাইগার সদস্য। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ক্লাবের প্রাণ-প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম জিতু বলেন, টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ একসাথে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনে স্বস্তি ও আনন্দ বয়ে আনা সম্ভব। তিনি এ মহতী কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী সকল দাতা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আবদুল মান্নান আকাশ তাঁর বক্তব্যে বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিবছর এমন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই উদ্যোগ শুধু সহায়তা প্রদান নয়, বরং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড আরও ব্যাপক পরিসরে অব্যাহত রাখার জন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। পরিশেষে অনুদান প্রদানকারী সকলের মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আফজাল বিন এনায়েত। মানবিকতা, বন্ধুত্ব ও সেবার আদর্শকে ধারণ করে টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
What's Your Reaction?