ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তারে দুরমুট বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

Jul 9, 2026 - 20:07
 0  9
ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তারে দুরমুট বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

জামালপুরের মেলান্দহ উপজেলার ১ নং দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই ইউনিয়নজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে দুরমুট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল বের করেন।

 বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে মেলান্দহ থানা পুলিশ চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান। গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিকেলে দুরমুট ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা মিষ্টি বিতরণ করেন এবং একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের রাজনৈতিক অবস্থানের পক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু , ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মনসুর,ইউনিয়ন কৃষকদলের সভাপতি মতিউর রহমান তারা তালুকদার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন মারুফ। মেহেদী হাসান জামালপুর। ০৯-০৭-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow