জাতীয় যুব শক্তি ৩৭ সদস্যের কিশোরগন্জ আহবায়ক কমিটি অনুমোদন
কিশোরগঞ্জ প্রতিনিধি।
জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় আহবায়ক কমিটি ৩৭ সদস্যের কিশোরগঞ্জ জেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছেন। মাহফুজ আহবায়ক,জুবায়ের সদস্য সচিবও আলিমুল মূখ্য সংগঠক মনোনীত হয়েছেন।
জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট মোঃ তারিকুল ইসলাম , সদস্য সচিব ডাঃজাহেদুল ইসলাম ও মূখ্য সংগঠক ইন্জিনিয়ার ফরহাদ হোসেন স্বাক্ষরিত আগামী একবছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করে কমিটির তালিকা প্রকাশ করেছেন। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা এবং কর্মতৎপরতা বিবেচনায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে মোহাম্মদ মাহফুজুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ জুবায়ের আলম ও মূখ্য সংগঠক হিসেবে মোহাম্মদ আলিমুল হক কে মনোনীত করেন।
কিশোরগঞ্জ জেলা সদরের স্হানীয় জাতীয় যুব শক্তি' র নেতা কর্মীরা এ কমিটি কে স্বাগতম জানিয়েছেন।
What's Your Reaction?