বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ধানের শীষ মার্কার পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা
আমানউল্লাহ আমান, শিবগঞ্জ উপজেলার প্রতিনিধিঃ আজ ২৪ জানুয়ারি রোজ শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ধানের শীষ মার্কার পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শনিবার বিকাল সাড়ে ৪টায় আয়োজিত এ বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম এবং কিচক বিএনপি পরিবার সহ শিবগঞ্জের বিএনপি পরিবারের অঙ ও সহযোগী সংগঠন। এসময় কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মঞ্জুরুল ফকির বলেন নিজের জীবনের সবটুকু উজার করে শিবগঞ্জ আসন থেকে ধানের শীষের কান্ডারী জনাব মীর শাহে আলমকে জয়ী করবেন ইনশাআল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন এড: আব্দুল বাছেদ, (পিপি) বগুড়া জেলা ও দায়রা জজ কোর্ট, উপজেলা কৃষক দল সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, আনিছুর রহমান সভাপতি কিচক বিএনপি, মহসিন সাংঘটনিক সম্পাদক কিচক বিএনপি,ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন ফরহাদ ফকির যুগ্ন সাধারণ সম্পাদক কিচক বিএনপি, সহ জেলা, উপজেলা, কিচক বিএনপির অঙ ও সহোযোগি সংঘটনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?